সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনের নিচতলার ১০১৩ নম্বর কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে সেখানে আগুন লাগে। আগুনে কক্ষের আসবাব ও বেশ কিছু নথিপত্র পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের স্টেশন অফিসার শাহজাদি সুলতানা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। ভোর ছয়টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়। আগুনে আসবাব ও কাগজপত্র পুড়ে গেছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
১০১৩ নম্বর কক্ষে তিনজন আইনজীবী বসতেন। তাঁদের একজন এ কে এম শফিউদ্দিন প্রথম আলোকে বলেন, আগুনে গুরুত্বপূর্ণ বেশ কিছু নথিপত্র পুড়ে গেছে।