প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক নেতাসহ দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক কয়েকজন সভাপতি।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্মেলনকক্ষে গতকাল সোমবার বিকেলে এক সভায় তাঁরা এ উদ্বেগ প্রকাশ করেন।
সমিতির বর্তমান সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন, হাবিবুল ইসলাম ভুঁইয়া এবং এ জে মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।