সুপ্রিম কোর্ট এলাকায় ইট ও জুতা ছোড়াছুড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপিপন্থী আইনজীবীদের লক্ষ্য করে যুব মহিলা লীগের এক কর্মী ঢিল ছুড়ে মারেন। ছবি: মনিরুল আলম
বিএনপিপন্থী আইনজীবীদের লক্ষ্য করে যুব মহিলা লীগের এক কর্মী ঢিল ছুড়ে মারেন। ছবি: মনিরুল আলম
বিএনপিপন্থী আইনজীবীরা যুব মহিলা লীগের কর্মীদের দিকে ঢিল ছুড়ে মারেন। ছবি: মনিরুল আলম

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে আজ সোমবার দুপুরে হঠাত্ করেই বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ যুব মহিলা লীগের নেতা-কর্মীদের ইট-পাটকেল ও জুতা ছোড়াছুড়ি হয়। পরে লাঠিসোঁটা হাতে ক্ষমতাসীন দলের অন্য কর্মীরা গিয়ে এতে যোগ দিলে ওই এলাকায় উত্তেজনা দেখা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর পৌনে ১২টার দিকে সরকারবিরোধী ও গতকালের হামলার প্রতিবাদে স্লোগান দিতে দিতে বিএনপিপন্থী আইনজীবীরা সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে গিয়ে হাজির হন। মূল ফটকটি আগে থেকে রশি দিয়ে বন্ধ করে রাখা ছিল। বিএনপিপন্থী আইনজীবীরা ফটকের ভেতরে থেকে বিক্ষোভ করছিলেন। এ সময় মত্স্যভবন-সংলগ্ন সড়ক হয়ে বাংলাদেশ যুব মহিলা লীগের একটি মিছিল সুপ্রিম কোর্ট অতিক্রম করছিল। মিছিল থেকে আইনজীবীদের লক্ষ্য করে যুব মহিলা লীগের কর্মীরা জুতা উঁচিয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় আইনজীবীদের মধ্য থেকে একজন যুব মহিলা লীগের কর্মীদের লক্ষ্য করে ইট ছোড়েন। যুব মহিলা লীগের কর্মীরা তখন প্রতিপক্ষকে লক্ষ্য করে জুতা ছোড়েন। এ পরিস্থিতি চলতে থাকে কিছুটা সময়। একপর্যায়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে ওই এলাকায় যুব মহিলা লীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগ দেন। তাঁরা প্রধান ফটক দিয়ে ঢুকে ভেতরে যেতে চাইলে পুলিশ বাধা দেয়।

বর্তমানে বিএনপিপন্থী আইনজীবীরা সুপ্রিম কোর্টের ভেতরে আছেন। ফটকে সতর্ক অবস্থায় আছে পুলিশ। ফটকের বাইরে সড়কে দাঁড়িয়ে আছেন যুব মহিলা লীগের নেতা-কর্মীরা।

বিএনপিপন্থী আইনজীবীদের লক্ষ্য করে যুব মহিলা লীগের এক কর্মী ঢিল ছুড়ে মারেন। ছবি: মনিরুল আলম
বিএনপিপন্থী আইনজীবীদের লক্ষ্য করে যুব মহিলা লীগের এক কর্মী ঢিল ছুড়ে মারেন। ছবি: মনিরুল আলম