সুপ্রিম কোর্টে আড়াই ঘণ্টা বিদ্যুৎ ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টে গতকাল রোববার আড়াই ঘণ্টা বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিচারকাজ বিঘ্নিত হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রোববার দুপুর দেড়টা থেকে বিকেল পৌনে চারটা পর্যন্ত সুপ্রিম কোর্টে বিদ্যুৎ ছিল না। মধ্যাহ্ন বিরতির পর অধিকাংশ বিচারপতি এজলাসে আসেন। কিন্তু পর্যাপ্ত আলো-বাতাস না থাকায় অনেক বেঞ্চ বিচারকাজ পরিচালনা থেকে রিবত থাকে। মাঝে দুবার বিদ্যুৎ এলেও কয়েক সেকেন্ডের ব্যবধানে চলে যায়। আইনজীবী ও বিচার প্রার্থীদের আদালতকক্ষের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) স্থানীয় নির্বাহী প্রকৌশলী কুতুবউদ্দিন জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। বিকল্পভাবে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।