সুপ্রিম কোর্টে নিরাপত্তা-সংক্রান্ত জাজেজ কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টে নিরাপত্তা-সংক্রান্ত একটি জাজেজ কমিটি গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। 

কমিটির প্রধান করা হয়েছে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে। অপর বিচারপতিরা হলেন মির্জা হোসেইন হায়দার, এ এফ এম আবদুর রহমান, কামরুল ইসলাম সিদ্দিকী, ওবায়দুল হাসান, এম ইনায়েতুর রহিম ও গোবিন্দ চন্দ্র ঠাকুর। এঁরা সবাই হাইকোর্ট বিভাগের বিচারপতি।
বিয়য়টি জানিয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এস এম কুদ্দুস জামান আজ মঙ্গলবার প্রথম অলোকে বলেন, সুপ্রিম কোর্টের নিরাপত্তা-সংক্রান্ত জাজেজ কমিটি গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের নিরাপত্তার বিষয়গুলো তাঁরা বিবেচনা করবেন। কীভাবে বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা যায় সে বিষয়ে আবশ্যিক চিন্তা ও আলোচনা কমিটি সুপারিশসহ প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন কাছে জমা দেবেন।
গত রোববার বিকেলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুটি আদালতকক্ষের ভেতর থেকে তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। হাইকোর্টের অ্যানেক্স ভবনের ১৭ নম্বর কক্ষ থেকে দুটি এবং এর আগে একই ভবনের নয় নম্বর আদালত কক্ষের ভেতর থেকে আরেকটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। এরপরই আজ প্রধান বিচারপতি এই কমিটি গঠন করে দিলেন।