সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে আইন প্রণয়নে সংসদে বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের জন্য কমিশন গঠনের প্রস্তাব করে ‘সুপিরিয়র জুডিশিয়াল কমিশন বিল-২০১২’ গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। বেসরকারি এই বিল উত্থাপন করেন জাতীয় পার্টির মুজিবুল হক।পরে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দিতে বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।প্রস্তাবিত আইনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের বিচারকের পদসংখ্যা নির্ধারণ ও রাষ্ট্রপতির কাছে বিচারক নিয়োগের সুপারিশ করতে সুপিরিয়র জুডিশিয়াল কমিশন গঠিত হবে। এতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আইনজীবীদের মধ্য থেকে হাইকোর্ট বিভাগের বিচারক বা অতিরিক্ত বিচারক নিয়োগ দিতে হলে প্রার্থীর সর্বশেষ ১০ বছরের পরিচালিত মামলার মধ্য থেকে প্রতিবছরের অন্তত দুটি মামলার রেকর্ড এবং পেশাগত আচরণ-সম্পর্কিত বার কাউন্সিলের প্রতিবেদন পর্যালোচনা করতে হবে।বিলে আরও বলা হয়েছে, এই আইনের অন্যান্য বিধানে যা-ই থাকুক না কেন, কমিশন হাইকোর্ট বিভাগের বিচারক/ অতিরিক্ত বিচারক নিয়োগের ক্ষেত্রে ৫০ শতাংশ নিম্ন আদালতে কর্মরত বিচারকদের মধ্য থেকে নিয়োগের সুপারিশ করবে। আপিল বিভাগের বিচারপতি নিয়োগের কাজটিও কমিশন করবে।প্রস্তাবিত আইনে বলা হয়েছে, কমিশন সাত সদস্যবিশিষ্ট হবে। প্রধান বিচারপতি এর চেয়ারম্যান হবেন। কমিশন হাইকোর্ট বিভাগের বিচারক/ অতিরিক্ত বিচারক নিয়োগের ক্ষেত্রে প্রতিটি পদের বিপরীতে দুজন ব্যক্তির নাম বাছাইপূর্বক সুপারিশ করবে।