সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে আইন প্রণয়নের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে আইন প্রণয়নের প্রস্তাব করেছেন জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক। তিনি এ জন্য গতকাল মঙ্গলবার ‘সুপিরিয়র জুডিশিয়াল কমিশন বিল, ২০১২’ নামের একটি বেসরকারি বিল সংসদ সচিবালয়ের আইন শাখায় জমা দিয়েছেন।সংসদ সচিবালয় সূত্র জানায়, স্পিকার যেকোনো বেসরকারি সদস্য দিবসে বিলটি সংসদে উত্থাপনের অনুমতি দিতে পারেন।প্রস্তাবিত ওই আইনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের বিচারকের পদসংখ্যা নির্ধারণ ও রাষ্ট্রপতির কাছে বিচারক নিয়োগের সুপারিশ করতে এ কমিশন গঠন করা উচিত। সাত সদস্যের এ কমিশনের চেয়ারম্যান হবেন প্রধান বিচারপতি। বিলে বিচারপতিদের রাজনৈতিক পরিচয়মুক্ত থাকার শর্ত যুক্ত করা হয়েছে। নিয়োগের শর্তে আরও বলা হয়েছে, প্রার্থীকে শিক্ষাজীবনের সব স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমস্তরের গ্রেডিং নম্বর পেতে হবে। এ ছাড়া আইন বিষয়ে অন্যূন স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শপথ নেওয়ার দিন বিচারকের বয়স অন্যূন ৫০ বছর হতে হবে।এ বিষয়ে মুজিবুল হক সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগের জন্য যোগ্যতা নির্ধারণ করে আইন প্রণয়নের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সংবিধান প্রণয়নের পর ৪০ বছর পেরিয়ে গেলেও এ নিয়ে কোনো আইন হয়নি।