সুপ্রিম কোর্টের পরামর্শ ছাড়া বিচারিক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচার বিভাগের কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে এখন থেকে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ ছাড়া তদন্ত বা অনুসন্ধান করা যাবে না। আজ বৃহস্পতিবার এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। 

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার আদেশে আজ হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত এক সার্কুলারে ওই নির্দেশ দেওয়া হয়। এ নির্দেশনা লঙ্ঘন করে বিচার বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে আনা যেকোনো অভিযোগ বিষয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ ছাড়া কোনো প্রাথমিক তদন্ত, অনুসন্ধান বা যেকোনো কার্যক্রম চললে তাৎক্ষণিকভাবে তা এই আদালতকে জানানোর জন্যও সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে আবু সৈয়দ দিলজার হোসেন প্রথম আলোকে বলেন, আইন মন্ত্রণালয়ের সচিব, সকল জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সার্কুলারটি পাঠানো হয়েছে।