সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুজন বিচারপতি নিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত দুজন বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি মো. শামসুল হুদাকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি নিয়োগ করা হয়েছে। সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে গতকাল রোববার রাষ্ট্রপতি তাঁদের নিয়োগ দেন। শপথ গ্রহণের তারিখ থেকে তাঁদের এ নিয়োগ কার্যকর হবে। গতকাল আইন ও বিচার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। আজ সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ নেওয়ার কথা রয়েছে।