সুপ্রিম কোর্টের বিশৃঙ্খলা রোধে প্রধান বিচারপতির হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের অব্যবস্থাপনা দূর করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‘আদালত ফাইল চাচ্ছে, পাওয়া যাচ্ছে না। এটি চলতে দেওয়া যায় না। আমি সেকশনের কর্মকর্তাদের এ জন্য অনুরোধ করেছি। তাঁরাও কথা দিয়েছেন বিশৃঙ্খলা থাকবে না। এ কাজ যেকোনোভাবেই হোক দূর করতে হবে। এরপর আর অনুরোধ করব না, কাগজ পাঠাব।’ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে চট্টগ্রাম সমিতি-ঢাকার পক্ষ থেকে প্রধান বিচারপতিকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম এসব কথা বলেন।বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বলেন, ‘শাখা পুনর্বিন্যাসের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুক্রবার আসার কথা বলেছি। অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা দূর করতে সহযোগিতার অনুরোধ করেছি। আমি বিশ্বাস করি তাঁরা এ কাজ করবে। হয়তো কাজ শেষ করে যেতে পারব না। কিন্তু আমি শুরু করলে, পরে অন্য কেউ এগিয়ে নিয়ে যাবে। অবকাঠামোগত পরিবর্তন হচ্ছে। এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’