সুপ্রিম কোর্টের সম্পত্তি হিসেবে ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক ভবন ও শিশু একাডেমীর ৫৫ একর জায়গা সুপ্রিম কোর্টের সম্পত্তি হিসেবে ঘোষণা করেছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে আগামী ৯০ দিনের মধ্যে ওই সম্পত্তি সুপ্রিম কোর্টকে বুঝিয়ে দিতে বলা হয়েছে। এ বিষয়ে নেওয়া পদক্ষেপ ৩০ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন বলেন, ‘৫৫ একর জায়গা সুপ্রিম কোর্টের সম্পত্তি হিসেবে ঘোষণা করে রায় দেওয়া হয়েছে।’