সুপ্রিম কোর্টের সীমানা নির্ধারণ নিয়ে রুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জরিপের মাধ্যমে সুপ্রিম কোর্টের সীমানা নির্ধারণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সুপ্রিম কোর্টের সম্পত্তি রক্ষায় ও ব্যবস্থাপনায় কেন কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। আইনসচিব, যোগাযোগসচিব, ভূমিসচিব, গৃহায়ণ ও গণপূর্তসচিব, ভূমি রেকর্ড, জরিপ অধিদপ্তরের ডিজিসহ আটজনকে ১০ দিনের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।