সুফি ও লোকসংগীত উৎসব শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে গতকাল বৃহস্পতিবার দুই দিনব্যাপী আন্তর্জাতিক সুফি ও লোকসংগীত উৎসব শুরু হয়েছে।
সুফি ও লোকসংগীত উৎসব উদ্যাপন কমিটি ‘শান্তির জন্য সংগীত’ স্লোগানে চট্টগ্রাম নগরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করেছে।
প্রথম দিনে গান পরিবেশন করেন ভারতের কলকাতার লোকসংগীতশিল্পী স্বপন মুখার্জি, বাংলাদেশের ঋতু দত্ত ও চন্দ্রিমা ভৌমিক। এ ছাড়া ছিল ব্যান্ড দল এএনআরের পরিবেশনা। নৃত্য পরিবেশন করেন স্কুল অব ওরিয়েন্টাল ড্যান্সের শিল্পীরা। উদ্বোধনী উৎসবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীন আখতার, ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার।