সুফিয়া আহমেদ ট্রাস্ট ফান্ডগঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ‘জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ ট্রাস্ট ফান্ড’ গঠন করা হয়েছে।

ফান্ড গঠনের লক্ষ্যে গতকাল শনিবার সুফিয়া আহমেদ চার লাখ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে হস্তান্তর করেন।

এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নরত তিনজন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।

উপাচার্যের কার্যালয়ে চেক হস্তান্তর অনুষ্ঠানে বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান তৌফিকুল হায়দার উপস্থিত ছিলেন।