সুফিয়া কামালের জন্মবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় গতকাল মঙ্গলবার বেগম সুফিয়া কামালের ১০৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সংগঠনটির কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা হয়। এতে সংগঠনটির জেলা সভাপতি মমতাজ বেগম সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র প্রমুখ। বক্তারা বলেন, বেগম সুফিয়া কামাল অসহায় ও নির্যাতিত নারীদের অধিকার আদায়ের জন্য চিরকাল সংগ্রাম করে গেছেন। দেশের দুঃসময়ে সোচ্চার ছিলেন এই কবি। নারী জাগরণে তাঁর অবদানের কথা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে গেছে। নারী অধিকার আদায়ে তিনি ১৯৭০ সালে বাংলাদেশ মহিলা পরিষদ প্রতিষ্ঠা করেন।