সুবচন চর্চায় অংশ নিতে চায় দুদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুবচন নির্বাসনে যায়নি, তবে সুবচনের কাঙ্ক্ষিত চর্চা হচ্ছে না। কমিশন সুবচন চর্চায় অংশ নিতে চায়। এমনটাই বললেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। গতকাল রোববার কমিশনের প্রধান কার্যালয়ে বাংলাদেশ স্কাউটস ও বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সদস্যদের দুর্নীতিবিরোধী বাণী–সংবলিত ৩০ হাজার খাতা ও ৫ হাজার জ্যামিতি বক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুদকের চেয়ারম্যান এ কথা বলেন। তিনি বলেন, কমিশনের প্রতিরোধমূলক কার্যক্রমে ছাত্রছাত্রীদের সম্পৃক্ত করার মূল উদ্দেশ্য হচ্ছে, তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করা। অনুষ্ঠানে দুদক কমিশনার নাসিরউদ্দীন আহমেদ ও এ এফ এম আমিনুল ইসলাম, সচিব আবু মো. মোস্তফা কামাল, বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্কাউটস ও কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।