সুবন্ধী বাঁধের বিষয়ে তদন্ত কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার আমতলী উপজেলার চাওড়া নদীর ওপর নির্মিত সুবন্ধী বাঁধটির কারণে সৃষ্ট সমস্যা নিরসনে বরগুনা জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। গত বুধবার পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়।বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন: পানি উন্নয়ন বোর্ডের বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী, আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা, বরগুনার সহকারী পুলিশ সুপার ও বেসরকারি সংস্থা এনএসএসের নির্বাহী পরিচালক।স্থানীয় সূত্রে জানা গেছে, চাওড়া নদীর সুবন্ধী এলাকায় ২০০৯ সালে পাউবো বাঁধ নির্মাণ করায় ৩০ কিলোমিটারজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পচে যাওয়ায় সেচসহ বিভিন্ন প্রয়োজনে নদীর পানি স্থানীয় লোকজন ব্যবহার করতে পারছিল না।এ নিয়ে প্রথম আলোয় ২৮ জানুয়ারি ‘৩০ গ্রামের কৃষকের মরণফাঁদ সুবন্ধী বাঁধ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।