সুবর্ণ এক্সপ্রেসে দিনে আয় কমেছে পৌনে তিন লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের একমাত্র বিরতিহীন ট্রেন সুবর্ণ এক্সপ্রেস বর্তমানে পাঁচটি কোচ ছাড়া যাত্রী পরিবহন করছে। এতে রেলের প্রতিদিন পৌনে তিন লাখ টাকা আয় কমে গেছে। অথচ রেলের মার্শালিং ইয়ার্ডে যাত্রী পরিবহনে উপযোগী ছয়টি কোচ পড়ে আছে।৬ মে ভোরে চট্টগ্রাম স্টেশনে ছাত্রশিবিরের ছয় নেতা-কর্মীসহ সাতজন আন্তনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। চট্টগ্রামের কদমতলী ক্রসিংয়ের কাছে এই নাশকতার ঘটনা ঘটে। রেলওয়ে সূত্র জানায়, ৬ মে থেকে চট্টগ্রাম-ঢাকা রেলপথে পাঁচটি কোচ ছাড়া সুবর্ণ এক্সপ্রেসে যাত্রী পরিবহন হয়ে আসছে। নাশকতার আগে ট্রেনটি এক গন্তব্যে ৮৯৯ জন যাত্রী পরিবহন করে আসছিল। বর্তমানে ৬০৯ জন যাত্রী পরিবহন করছে। এতে প্রতিদিন রেলের আয় কমেছে দুই লাখ ৭৫ হাজার ৬০ টাকা।রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওপিএস) মো. মিয়াজাহান বলেন, ‘চীন থেকে আনা কোচের মজুত বিশ্লেষণে দেখা যায়, ডব্লিউজেসিসি ৬৫১৯, ৬৫১০, ৬৫২০, ৬৫২১ এবং ডব্লিউইসি ৬২২২ ও ৬২২৫ নম্বরের কোচ মার্শালিং ইয়ার্ডে অপেক্ষমাণ আছে। এই ছয়টির মধ্যে পাঁচটি সুবর্ণ এক্সপ্রেসে সংযোজন করলে “স্ট্যান্ডার্ড কম্পোজিশন” দিয়ে ট্রেনটি চালানো সম্ভব।’রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. তাফাজ্জল হোসেন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘মার্শালিং ইয়ার্ডে কোচ যাত্রী পরিবহনের উপযোগী থাকলে আমরা অবশ্যই সুবর্ণ এক্সপ্রেসে সংযোজন করব। বিষয়টি আমরা যাচাই করে দেখছি।