সুবর্ণচরে এক বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচরে একটি বাড়িতে ঢুকে স্বর্ণালংকারসহ তিন লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতেরা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ওই গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক সুলতান আহমদের বাড়ির দরজা ভেঙে একদল ডাকাত ভেতরে ঢোকে। এরপর তারা পরিবারের সবাইকে বেঁধে ফেলে। তারা ৬০ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার, মুঠোফোনসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।