প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আবদুল্লাহ আল মামুন (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম চৌধুরী জানান, ওই গ্রামের মামুনের সঙ্গে তাঁর এলাকার এক তরুণীর পূর্বপরিচয় ছিল। শনিবার রাতে মামুন ওই তরুণীকে মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান।