সুবর্ণজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট চিনিকল পরিচালিত কেজি এবং উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী গতকাল শুক্রবার পালিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে সকালে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আজিজুর রহমান। বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সাংসদ সামছুল আলম, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের পরিচালক অজিজুর রহমান, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক খোরশেদ আলম, খনি ও পরিবেশবিদ মুশফিকুর রহমান, সুবর্ণজয়ন্তীর আহ্বায়ক তারিক আলম, বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কে এম শহীদ ইকবাল প্রমুখ।