প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলা ভাষায় টেলিভিশন সম্প্রচারের ৫০ বছর পূর্তি উপলক্ষে গতকাল সোমবার কুমিল্লায় শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বিকেল চারটায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ওই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম মামুনুর রশিদ, ইতিহাসবিদ গোলাম ফারুক, বিটিভির কুমিল্লা জেলার সাবেক ও বর্তমান প্রতিনিধি যথাক্রমে মাসুক আলতাফ চৌধুরী, জাহাঙ্গীর আলম প্রমুখ।