সুবর্ণজয়ন্তী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর এন এস মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারদলীয় চিফ হুইপ ও স্থানীয় সাংসদ আ স ম ফিরোজ। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার প্রমুখ।