সুবর্ণজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী ও অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে পতাকা উত্তোলন ও স্মারক ফেস্টুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন। বিভাগীয় সভাপতি মুহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান ও বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম। অনুষ্ঠানে অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. নজরুল ইসলাম খান ও ট্যাক্স আপিল ট্রাইব্যুনালের সদস্য কানন কুমার রায়।