সুবর্ণজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক উপজেলার পাইগাঁও উচ্চবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার সুবর্ণজয়ন্তী উৎসব হয়েছে। এ উপলক্ষে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা এলাকায় শোভাযাত্রা বের করেন। বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান, উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক এস এম মিসবাহউজ্জামান, প্রধান শিক্ষক দীগেন্দ্র কুমার বর্মণ প্রমুখ।