সুবর্ণজয়ন্তী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলায় ঘোশিবাড়িয়া শ্রীশ্রী হরিসভা মন্দিরের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ছয় দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকালে জেলার বিভিন্ন এলাকা থেকে মতুয়া সম্প্রদায়ের শতাধিক দল জয়ঢাক বাজিয়ে মন্দির প্রাঙ্গণে জড়ো হয়। অনুষ্ঠানের উদ্যোক্তা বিশ্বজিৎ সাহা জানান, বংশপরম্পরায় এ অনুষ্ঠানটি হয়ে আসছে। এবারও ব্যাপক আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে থাকছে মতুয়া সম্প্রদায়ের হরিসভা, ৩২ প্রহরব্যাপী নামযজ্ঞানুষ্ঠান, ধর্মীয় আলোচনা সভা। বিকেলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিমল সাহা। প্রধান অতিথি ছিলেন নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক। বক্তব্য দেন কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খান শামিমুর রহমানসহ কয়েকজন।