সুবর্ণজয়ন্তী, পুনর্মিলনী উপলক্ষে ভিন্নধর্মী শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুবর্ণজয়ন্তী ও অ্যালামনাই পুনর্মিলনী উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি কাউন্সিল গতকাল শনিবার এক পরিষ্কার-পরিচ্ছন্নতা শোভাযাত্রা বের করে। এটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে শেষ হয়। উপাচার্য রফিকুল হক সকাল নয়টায় শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রা এগিয়ে চলার সময় অংশগ্রহণকারীরা রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। শোভাযাত্রায় ছাত্রবিষয়ক উপদেষ্টা মো. সুলতাল উদ্দিন ভূঁইয়া, ভারপ্রাপ্ত প্রক্টর সাজ্জাদ হোসেন, শিক্ষক সমিতির সভাপতি আবদুর রহমানসহ শতাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশ নেন। আগামী ৩ ও ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ হাজার কৃষিবিদকে নিয়ে সুবর্ণজয়ন্তী ও অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা।