সুবর্ণজয়ন্তী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গারো পাহাড়ের চূড়ায় স্থাপিত মিশনারি স্কুল ‘রানীখং উচ্চবিদ্যালয়ে’ ৫০ বছর পূর্তি উৎসব হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উৎসব শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা অবমুক্ত করে অনুষ্ঠানের উদ্বোধন করেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ পনেন পল। পরে শোভাযাত্রা বের হয়। উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক ফাদার সিমন হাচ্ছার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক সিস্টার মেরি লিওবা। বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রেমন্ড আরেং, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশিদ প্রমুখ।