সুবর্ণজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৫ থেকে ৭ জানুয়ারি বাংলাদেশের ডেন্টিস্ট্রির সুবর্ণজয়ন্তী, সাউথ এশিয়ান ডেন্টাল কংগ্রেস ও আন্তর্জাতিক ডেন্টাল ট্রেড ফেয়ার অনুষ্ঠিত হবে। জাতীয় প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ একাডেমি অব ডেন্টিস্ট্রি ইন্টারন্যাশনালের সভাপতি মো. জাহাঙ্গীর কবীর এ কথা জানান। এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. আশরাফ হোসেন, প্রধান পৃষ্ঠপোষক মো. রকিবুল হোসেন ও সাধারণ সম্পাদক চৌধুরী মঈন জান উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এ অনুষ্ঠানে দেশি-বিদেশি প্রায় দুই হাজার গ্র্যাজুয়েট সার্জন অংশ নিচ্ছেন। বিজ্ঞপ্তি।