সুবর্ণজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় গতকাল বৃহস্পতিবার উদ্যাপিত হলো বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সুবর্ণজয়ন্তী। সকালে শিববাড়ী মোড়ে কবুতর উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে হয় আলোচনা। তাতে অংশ নেন সাংসদ মুহাম্মদ মিজানুর রহমান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আলমগীর, জেলা প্রশাসক আনিস মাহমুদ, খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ প্রমুখ। তাঁরা বিটিভির খুলনা কেন্দ্রটি দ্রুত চালুর দাবি জানান। সভায় স্বাগত বক্তব্য দেন বিটিভির খুলনা উপকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন বিটিভির খুলনা জেলা প্রতিনিধি মকবুল হোসেন।