প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা হাইস্কুল অ্যান্ড কলেজে গতকাল শনিবার সুবর্ণজয়ন্তী উৎসব উদ্যাপন করা হয়। উৎসবে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী সাংসদ মোহাম্মদ আবদুল মান্নান। এ উপলক্ষে বিকেলে পাগলা-সুনামগঞ্জ সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। পরে পুনর্মিলনী অনুষ্ঠান হয়। শিক্ষানুরাগী আবদুল হেকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সাংসদ শামসুন্নাহার বেগম, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এনামুল কবির, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, পাগলা হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন প্রমুখ বক্তৃতা করেন।