সুবর্ণজয়ন্তী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরে অবস্থিত কে এম কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী ‘সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব’-এর আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠান উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এ ছাড়া কাল শনিবার বেলা তিনটার দিকে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। দুটি অনুষ্ঠানেই সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ। ফরিদপুর অফিস