সুবর্ণজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কুমিল্লার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উৎসব উদ্যাপিত হবে আজ শনিবার। সকাল নয়টায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করবেন। কলেজের অধ্যক্ষ পরিমল কান্তি পাল জানান, সুবর্ণজয়ন্তী উৎসবে ৬০০ ব্যক্তি নাম নিবন্ধন করেছেন। দিনব্যাপী উৎসবে রয়েছে শোভাযাত্রা, সুবর্ণজয়ন্তী স্মৃতিফলক উন্মোচন, স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল।