প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৬৬ সালের ৮ আগস্ট ফরিদপুর জেলার প্রথম মহিলা কলেজ হিসেবে যাত্রা শুরু করেছিল সারদা সুন্দরী মহিলা কলেজ। কালের পরিক্রমায় এ বছর কলেজটি পথচলার ৫০ বছর পূর্ণ করল। আগামীকাল ২ সেপ্টেম্বর শুক্রবার কলেজটির সুবর্ণজয়ন্তী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অধ্যক্ষ হাসিনা বানু জানান, সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুক্রবার দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রা, ১১টায় কলেজের তথ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা, স্মৃতিচারণা, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বেলা তিনটায় কলেজ চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।