সুবর্ণজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল গাজীপুর শহরের কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চবিদ্যালয়ে আলোচনা সভা, ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. ইফতেখার আহমদ চৌধুরী। জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহকারী কিউরেটর মো. মহসিন মোল্লা।