সুবর্ণজয়ন্তী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী উদ্যাপন করেছেন চাঁপাইনবাবগঞ্জের সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল সকালে শহরের আলীনগরে কলেজ চত্বর থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন সাংসদ আবদুল ওদুদ। অধ্যক্ষ আরজাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, পৌর মেয়র (ভারপ্রাপ্ত) সাইদুর রহমান, বাংলাদেশ অ্যাজমা চেক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি আবদুল সামাদ প্রমুখ বক্তব্য দেন।