সুবর্ণজয়ন্তী নিবন্ধন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ ও ৩০ জানুয়ারি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কাজী মাহবুবউল্লাহ কলেজের (কেএম কলেজ) ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উৎসব উদ্যাপন করা হবে। অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহী প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নাম নিবন্ধন মেলা আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নাম নিবন্ধনের জন্য কলেজের সহকারী অধ্যাপক সরোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। মুঠোফোন: ০১৭১৩৫৪৬০৪৯।
বিজ্ঞপ্তি