সুবর্ণজয়ন্তী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে ত্রিপুরা কল্যাণ সংসদের সুবর্ণজয়ন্তী উৎসব পালিত হয়েছে। গতকাল শুক্রবার খাগড়াছড়ি সদরের খাগড়াপুর কমিউনিটি সেন্টারে উৎসবের আয়োজন করা হয়। বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সহসভাপতি সুশীল জীবন ত্রিপুরার সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সুধীন কুমার চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রনিক ত্রিপুরা, মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি রানী ত্রিপুরা ও সুবর্ণজয়ন্তী উৎসবের সদস্যসচিব বিবিসুৎ ত্রিপুরা।