সুবর্ণজয়ন্তী ১১ মার্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্রাণের টানে বন্ধুত্বের আহ্বানে’ স্লোগান নিয়ে আগামী ১১ মার্চ চাঁদপুরের গভ. টেকনিক্যাল হাইস্কুলের সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে চাঁদপুর ও ঢাকায় অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে বেশ কটি মতবিনিময় সভা করা হয়েছে। পুনর্মিলনী উদ্যাপন কমিটির অন্যতম সদস্য শেখ মনির হোসেন বলেন, অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে অংশ নিতে চাঁদপুর, ঢাকা ও চট্টগ্রামের নির্দিষ্ট ঠিকানায় রেজিস্ট্রেশনের কাজ চলছে।