সুবল দত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও বাংলাদেশ বেতারের সাবেক সংগীত পরিচালক সুবল দত্ত (৭৩) গত রোববার সকালে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা গেছেন। তিনি স্ত্রী ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। সুবল দত্তের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করতে রোববার সকালেই সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জমান নূর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও চিকিৎসক সামন্তলাল সেন হাসপাতালে যান। ওই দিন বিকেলে সিলেট শহীদ মিনারে তাঁকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। রাতে শহরের কালীবন্দর মহাশ্মশানে তাঁর মরদেহ দাহ করা হয়। বিজ্ঞপ্তি।