সুবলংয়ে বিনা মূল্যে চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনীর রাঙামাটি জোনের উদ্যোগে ও সন্ধানীর সহযোগিতায় গতকাল শুক্রবার রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নে বিনা মূল্যে চিকিৎসাশিবিরের আয়োজন করা হয়।দিনব্যাপী চিকিৎসাশিবিরে বরকল, জুরাছড়ি, লংগদু ও রাঙামাটি সদর উপজলার এক হাজারের বেশি নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে।বেলা ১১টায় সুবলং সেনা ক্যাম্পে চিকিৎসাশিবিরের উদ্বোধন করেন সেনাবাহিনীর রাঙামাটি আঞ্চলিক অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মো. সরোয়ার হোসেন। বক্তব্য দেন রাঙামাটি জোনের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক ও চট্টগ্রাম মেডিকেল কলেজের সন্ধানীর সাধারণ সম্পাদক বুদ্ধদেব সরকার। এ সময় চিকিৎসা নিতে আসা লোকজন ছাড়াও সুবলং, বন্দুকভাঙ্গা ও বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় মৌজা-প্রধানসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।