সুবহানকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাগারে আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানকে সেফ হোমে নিয়ে এক দিন জিজ্ঞাসাবাদের জন্য রাষ্ট্রপক্ষকে অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে এ অনুমতি দেন। গতকাল সুবহানকে সেফ হোমে (জিজ্ঞাসাবাদের জন্য নির্ধারিত বাড়ি) নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে করা আবেদনের শুনানি করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ। এই আবেদনের বিরোধিতা করে আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম লিখিত আপত্তি জমা দেন। পরে ট্রাইব্যুনাল জিজ্ঞাসাবাদের জন্য এক দিন মঞ্জুর করেন।