সুবহানের বিরুদ্ধে অভিযোগ দাখিল ১৯ আগস্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য ১৯ আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল রোববার এ আদেশ দেন।গতকাল সুবহানের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ সময়ের আরজি জানান। তদন্ত শেষ করতে আর কত দিন লাগবে—ট্রাইব্যুনালের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরো আগস্ট মাস লাগবে। পরে ট্রাইব্যুনাল ১৯ আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য দিন ধার্য করেন।