সুবহানের বিরুদ্ধে তদন্তের সময় এক মাস বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শেষ করার জন্য আরও এক মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ১৪ জুলাই তাঁর বিরুদ্ধে তদন্ত বা এর অগ্রগতির প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল বৃহস্পতিবার আবদুস সুবহানের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ। তিনি বলেন, তদন্ত শেষ করতে আরও দেড় মাস সময় প্রয়োজন। পরে ট্রাইব্যুনাল তদন্তের সময় এক মাস বাড়িয়ে দেন।এ নিয়ে সুবহানের বিরুদ্ধে অভিযোগ তদন্তের সময় চতুর্থ দফা বাড়ানো হলো।