সুবাসকে বাঁচাতে প্রয়োজন আট লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র সুবাস মণ্ডল ফুসফুসের ক্যানসারে আক্রান্ত। দুই মাস আগে ক্যানসার ধরা পড়ার পর খুলনায় হাসপাতালে তাঁর চিকিৎসা করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে ভারতের ভেলোরে ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন। ব্যয়বহুল এই চিকিৎসার ভার মেটাতে তাঁর বাবা দিনমজুর হিমনাথ মণ্ডল এখন নিঃস্বপ্রায়। ভারতের চিকিৎসকেরা জানিয়েছেন, সুবাসের চিকিৎসায় আরও অন্তত আট লাখ টাকা প্রয়োজন। এ অবস্থায় একমাত্র ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন অসহায় বাবা। সাহায্য পাঠানোর ঠিকানা: হিমনাথ মণ্ডল, সঞ্চয়ী হিসাব নম্বর ১১২৭০/৬, জনতা ব্যাংক লিমিটেড, কালীগঞ্জ শাখা, সাতক্ষীরা। বিকাশ নম্বর: ০১৭১২৯৯৬০০৬। বিজ্ঞপ্তি।