সুবাসের চিকিৎসা কি বন্ধ হয়ে যাবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুবাস মণ্ডল
সুবাস মণ্ডল

সাতক্ষীরা সরকারি কলেজের মেধাবী ছাত্র সুবাস মণ্ডল ফুসফুসের ক্যানসারে আক্রান্ত। দেশে চিকিৎসার পর কয়েক মাস আগে চিকিৎসকের পরামর্শে তাঁকে ভারতের ভেলোরে ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে এবং চিকিৎসকেরা জানিয়েছেন, আরও বেশ কিছু দিন তাঁর চিকিৎসা চালিয়ে যেতে হবে। কিন্তু দীর্ঘদিন ধরে ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে তাঁর দিনমজুর বাবা হিমনাথ মণ্ডল এখন নিঃস্বপ্রায়। কোনো মতেই তিনি ছেলের চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারছেন না। কিন্তু চিকিৎসা চালিয়ে যেতে হলে আরও অন্তত চার লাখ টাকা প্রয়োজন। এ অবস্থায় ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন সুবাসের অসহায় বাবা। সাহায্য পাঠানোর ঠিকানা: হিমনাথ মণ্ডল, সঞ্চয়ী হিসাব নম্বর ১১২৭০/৬, জনতা ব্যাংক লিমিটেড, কালীগঞ্জ শাখা, সাতক্ষীরা। অথবা বিকাশ নম্বর ০১৯৪৯২২১০৪২।