সুবিদ আলী ভূঁইয়ার প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত সোমবার প্রকাশিত কুমিল্লার পাঁচটি আসনের নির্বাচনী প্রস্তুতির প্রতিবেদনের একাংশের প্রতিবাদ করেছেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের আওয়ামী লীগের দলীয় সাংসদ মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া। প্রতিবেদনে বলা হয়েছিল, সাংসদের কর্মকাণ্ডে দলের নেতা-কর্মীরা হতাশ। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বালুমহাল দখল, হাটবাজার ইজারা এবং সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
এক বিবৃতিতে সাংসদ সুবিদ আলী বলেন, প্রতিবেদনটি মিথ্যা ও বানোয়াট। ওই সব অভিযোগের সঙ্গে তিনি ও তাঁর পরিবার জড়িত নয়।