সুবিদ আলীর বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানহানির অভিযোগে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করেছেন কুমিল্লার দাউদকান্দির যুবলীগ নেতা জিলানী সরকার।
‘ইতিহাস বিকৃতি করে জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি’ বলার অভিযোগে গতকাল ঢাকার আদালতে সুবিদ আলীর বিরুদ্ধে মামলার পর ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার তদন্ত করে ব্যবস্থা নিতে পুলিশকে আদেশ দিয়েছেন।
মামলায় বলা হয়, জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলে সুবিদ আলী বঙ্গবন্ধুকে ছোট করেছেন। তিনি সাংসদ হিসেবে সংবিধান লঙ্ঘন করে বক্তব্য দিয়েছেন। এই বক্তব্য বাদী ও বাঙালি জাতির বিশ্বাসে আঘাত দিয়েছে।