সুবিধা না পেয়ে এলপিজি প্রকল্পে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায় ওমেরা এলপিজি (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) প্রকল্পের নির্মাণ প্রকৌশলী ও শ্রমিকদের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল সোমবার বেলা দুইটার দিকে নির্মাণশ্রমিক ঠিকাদার জাকির হোসেন ভূইয়া বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করে মামলাটি করেন।সুবিধা না পেয়ে প্রকল্পের কাজে বাধা ও কর্মরত ব্যক্তিদের ওপর হামলার অভিযোগ নিয়ে গতকাল সোমবার প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।মামলার আসামিরা হলেন দক্ষিণ পলাশ এলাকার আবুল কাশেম (৩৯), বিল্লাল হোসেন (৩৮), পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মানিক মিয়া (৪১), বিএনপির সমর্থক নাজমুল হোসেন (৩৮), জেলা জাতীয় পার্টির শিল্পবিষয়ক সম্পাদক মোশারফ হোসেন (৩৮)।মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে, গত শুক্রবার সকাল সাড়ে আটটায় ঘোড়াশাল ভূইয়া ঘাট এলাকায় ওই প্রকল্পের নির্মাণশ্রমিক ঠিকদার জাকির হোসেন ১৩ জন শ্রমিক নিয়ে কাজ করছিলেন। পৌনে নয়টার দিকে আবুল কাশেম, বিল্লাল হোসেন, মানিক মিয়া, মোশারফ হোসেন ও নাজমুল হোসেন ঘটনাস্থলে এসে শ্রমিকদের কাজ করতে নিষেধ করেন। এর প্রায় ১৫ মিনিট পর আসামিরা মোটরসাইকেলযোগে অজ্ঞাত ২৫-৩০ জন সন্ত্রাসী নিয়ে প্রকল্প এলাকায় ঢোকেন। এ সময় আবুল কাশেম প্রকল্পের প্রকৌশলী ও শ্রমিকদের গালিগালাজ করেন। পরে তাঁর নির্দেশে সন্ত্রাসীরা শ্রমিক, দীপন গ্রুপের প্রকৌশলী রতন কুমার নাগ ও তুহিন খানের ওপর হামলা চালান।পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, সোমবার দুপুরে জাকির হোসেন ভূইয়া বাদী হয়ে একটি মামলা করেছেন।