সুবিধাবঞ্চিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইউসেপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর অনুষ্ঠিত এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সুবিধাবঞ্চিত শ্রমজীবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইউসেপ-বাংলাদেশ। সম্প্রতি রাজধানীর মিরপুর টেকনিক্যাল স্কুলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য দক্ষ মানবসম্পদ তৈরি করে দেশের দারিদ্র্য বিমোচনে ইউসেপের অবদানের ভূয়সী প্রশংসা করে সাফল্য পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউসেপ-বাংলাদেশের বোর্ড অব গভর্নরসের চেয়ারপারসন এ মতিন চৌধুরী ও নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আফতাব উদ্দিন আহ্মদ।শ্রমজীবী শিশুদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিন থেকে কাজ করে আসছে ইউসেপ। বিজ্ঞপ্তি।